স্থাপিত : ১৯৯৯
অধ্যক্ষের বাণী
যশোর সদরের রুপদিয়া বাজারের পশ্চিম পার্শ্বে নিরিবিলি পরিবেশে অবস্থিত রুপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয় একট জ্ঞানভিত্তিক ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ প্রতিষ্ঠান । কাঙ্খিত ফলাফল ছাত্র-ছাত্রীদের প্রাথমিক প্রত্যাশা। এজন্য প্রয়োজন নিরলস প্রচেষ্টা এবং বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহন যা আমাদের একমাত্র লক্ষ্য। এ জ্ঞান তীর্থে পদার্পনের একটাই উদ্দেশ্য সত্যিকার মানুষ হওয়া । আর এই প্রত্যয় নিয়েই রুপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনাম ও সাফল্যের সাথে পরিচালিত হয়ে আসছে । দীর্ঘদিনের ঐতিহ্যে লালিত এ বিদ্যাপীঠের গভর্নিং বডির নির্দেশনায় সুযোগ্য ও নিবেদিত শিক্ষকমন্ডলীর নিরলস প্রচেষ্টা , সম্মানিত অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগীতা, সর্বোপরি শিক্ষার্থীদের নিবিড় সাধনায় প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তির যোগ্যতা অর্জন করে । শিক্ষা সমাপনান্তে কর্মজীবনেও তারা থাকে সাফল্যের শীর্ষে। তাদের এ সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। এ কলেজের মনোমুগ্ধকর শিক্ষাবান্ধব পরিবেশ, সুসজ্জিত ক্যাম্পাস, উন্নত আইসিটি ল্যাব , স্বয়ংসম্পন্ন বিজ্ঞান গবেষণাগার এবং সমৃদ্ধ গ্রন্থাগার শিক্ষার্থীদের পঠন- পাঠন কার্যক্রমকে সহজ , আনন্দপূর্ণ ও ঋদ্ধ করেছে।
শিক্ষা মন্ত্রনালয়
মাদরাসা শিক্ষা অধিদপ্তর
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
সকল পত্রিকা
কিশোর বাতায়ন
ওয়েব মেইল লগিন
ভর্তি পরীক্ষার আবেদন
পিডিএস (সরকারি মাধ্যমিক)
ই-স্কুল
আমাদের সাথে যোগাযোগ
ছবি এবং ভিডির গ্যালারী